ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০২-২১
  • ৪৩৪৯৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেরপুর জেলার শ্রীবরদীতে  আজ বাসের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি হেলপারসহ ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শ্রীবরদী উপজেলা ভায়াডাঙ্গা-কুরুয়া সড়কের কুরুয়া পশ্চিমপাড়া মাদ্রাসার পাশে ২১ ফেব্রুয়ারি বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-বড় পোড়াগড় গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ট্রলি হেলপার হামিদুল্লাহ (২৬) এবং পাশ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামের আব্দুল বারেকের ছেলে গোলাম ফারুক লিটন (৫০)। আহতদের শেরপুর জেলা হাসপতালে ভর্তি করা হয়েছে।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ট্রলিতে লাকড়ি নিয়ে শ্রীবরদীর ভায়াডাঙা হতে শেরপুর সদরে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মা মনি পরিবহনের দূরপাল্লার বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় কাঠভর্তি ট্রলিটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে এবং যাত্রীবাহী বাসটি রাস্তার পাশের একটি বাড়ীতে ঢুকে পড়ে। ট্রলির হেলপার হামিদুল্লাহ ট্রলির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা আহতদের উদদ্ধার করে জেলা হাসপাতালে পাঠালে গোলাম ফারুক মারা যায়। ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat