ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০২-২০
  • ২৩৪৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের দিল্লিস্থ প্রেসক্লাব অব ইন্ডিয়া সভাপতি গৌতম লাহিড়ী প্রণীত 'প্রণব মুখার্জী : রাজনীতির ভেতর বাহির - প্রেক্ষিত বাংলাদেশ' গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীতে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ‘তার  সাথে বঙ্গবন্ধু পরিবারের আন্তরিক বন্ধুত্ব ছিলো। দেশের সব ক্রান্তিলগ্নে প্রণব মুখার্জী আমাদের পাশে ছিলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে ছিলেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রেসক্লাব অব ইন্ডিয়া’র তিনবার নির্বাচিত সভাপতি প্রথিতযশা সাংবাদিক গৌতম লাহিড়ী বাংলাদেশের বন্ধু। তার  এই তথ্যসমৃদ্ধ গ্রন্থ দু'দেশের অনন্য বন্ধুত্বের আরেক নজীর। বইটি সবাইকে পড়ে দেখার অনুরোধ জানাই।’
বইমেলাকে মানুষের দু'দন্ড নি:শ্বাস ফেলার মিলনমেলা হিসেবে বর্ণনা করে হাছান মাহমুদ বলেন, বইমেলার এই সংস্কৃতি এখন শুধু ঢাকা, চট্টগ্রাম নয় সারাদেশে ছড়িয়ে পড়েছে। বইপড়া মানুষের শ্রেষ্ঠ অভ্যাস।
মোড়ক উন্মোচন মঞ্চে এ সময় গ্রন্থের লেখক গৌতম লাহিড়ী, ভুমিকা রচয়িতা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমেরিটাস ড. আতিউর রহমান তাদের বক্তব্যে বইটির উপজীব্য তুলে ধরে সকলকে পাঠের আহবান জানান।
একুশে পদকে ভুষিত স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, বইটির প্রকাশক আল হামরা প্রকাশনীর সত্ত্বাধিকারী খান মুহম্মদ মুরসালিন প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat