ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০২-২০
  • ৬৭৬৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকায় সফরত ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতি বিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাত করেছেন। তারা পণ্য রপ্তানি, চুক্তিভিত্তিক চাষাবাদ এবং কমনওয়েলথ ইস্যু নিয়ে আলোচনা করেন।
মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এ এফ এম জাহিদ উল ইসলাম ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।
মহাপরিচালক জাহিদ উল ইসলাম জানান, তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা কি কি পণ্য ঘানাতে রপ্তানি করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে ফার্মাসিউটিক্যালস, পাট ও পাটজাত পণ্য রপ্তানি বিষয় ছিল। চুক্তিভিত্তিক চাষাবাদের জন্য ঘানা উপযুক্ত কি না এবং আমরা এ ব্যাপারে সমঝোতায় যেতে পারি কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
জাহিদ বলেন, ঘানা কমনওয়েলথভুক্ত একটি রাষ্ট্র। আগামী অক্টোবরে সামোয়াতে সেক্রেটারি হেড অব লিডারদের সম্মেলন হবে। সেই সম্মেলনে কমনওয়েলথ সেক্রেটারি নির্বাচিত হবেন, সেই বিষয়ে আলোচনা হয়েছে। মূলত, এ তিনটি বিষয়ে আমরা ব্যাপাকভাবে আলোচনা করেছি। 
তিন দিনের সফরে ঘানার পররাষ্ট্রমন্ত্রী সোমবার ঢাকায় আসেন। সফরের শুরুর দিন তিনি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat