ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০২-২০
  • ৬৫৪৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আজকের শিশু কিশোরদের উপযুক্ত করে তৈরি করতে হবে। 
শিশু-কিশোরদের মধ্যে শেখ রাসেল ও জাতির পিতার আদর্শের কথাগুলো আমাদের পৌঁছে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আজকের শিশুরা যাতে বড় হয়ে আদর্শ নাগরিক হয়, সেই পরিবেশ আমাদেরকে তৈরি করে দিতে হবে। 
তাজুল ইসলাম আজ রাজধানীর ধানমন্ডিতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি, শিশু-কিশোর সমাবেশ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশের যে পথনকশা তৈরি করেছেন সেই পথে উপযুক্ত নাগরিক হতে হলে শিশু-কিশোরদের এখন থেকেই জাতির পিতার আদর্শকে অনুসরণ করতে হবে। 
 উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, শিশু কিশোররা লেখাপড়া করে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হলেই সেই লক্ষ্যমাত্রা অর্জন করা আমাদের জন্য সহজ হবে।
মাদক ও দুর্নীতির গ্রাস থেকে সমাজকে রক্ষা করার জন্য সচেতন হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শিশু-কিশোরদের নৈতিক বলে বলীয়ান করে গড়ে তুলতে পারলেই সমাজের অনেক অবক্ষয় থেকে মুক্ত করা সম্ভব।
পরে শিশু কিশোরদের সঙ্গে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat