ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০২-১৯
  • ৭১৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাসের রোজার আগেই  ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করতে সরকার  সিদ্ধান্ত নিয়েছে।দিনাজপুর হিলি স্থলবন্দর ব্যবসায়ীরা এই দু’টি পণ্য  ভারত থেকে আমদানি করতে প্রস্তুতি শুরু করেছে।
হিলি স্থলবন্দরে উদ্ভিদ গণনিরোধ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পিয়াজ ও চিনি এই দু’টি পণ্য পবিত্র রমজান মাসের আগেই আমদানি  করতে ব্যবসায়ীদের এলসি খোলার পরামর্শ দেওয়া হয়েছে।তিনি বলেন,পবিত্র রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ রাখতে বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা এই তথ্য শোনার পর সোমবার সকাল থেকেই ভারতীয় আমদানি-রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ শুরু করছেন। তিনি বলেন, খুব স্বল্প সময়ের মধ্যেই ব্যবসায়ীরা এল সি খুলে এই দু’টি পণ্য ভারত থেকে আমদানি শুরু করবে।
দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন  আজ সোমবার দুপুরে সাংবাদিকদের জানান,  বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীরা এই দু’টি পণ্য আমদানি করে দেশের বাজার দর নিয়ন্ত্রণে সহায়তা করবেন। তিনি বলেন, একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এই দু’টি নিত্য প্রয়োজনীয় পণ্য অবৈধ মজুদ রেখে বাজারে দ্রব্যমূল্য অস্থিতিশীল করছে। এ কারণেই ভারত থেকে পণ্য দু’টি আমদানি করে বাজার দর সহনশীল রাখতে আমদানিকারকেরা সবধরনের সহযোগিতা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat