ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০২-১৯
  • ৪৫৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউডের অন্যতম তারকা জুটি ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা দীর্ঘদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন। অনেকদিন ধরেই তাদের বিয়ে নিয়েও চলছে জোর জল্পনা। কবে বিয়ে করবেন সেই প্রশ্ন প্রায়ই শুনতে হয় তাদের। ঐন্দ্রিলার সঙ্গে নিজের বিয়ে নিয়ে এবার কথা বললেন অঙ্কুশ।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভক্তদের সঙ্গে প্রশ্ন উত্তর খেলায় মেতেছেন অঙ্কুশ হাজরা। এখানেই তার এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, ‘তুমি জি বাংলার স্টেজে বলেছিলে যে ঐন্দ্রিলাকে ২০২৩ সালেই বিয়ে করবে। সেই প্রমিজটার কী হল?’ এই প্রশ্নের উত্তরও একটু ভিন্নভাবে দিলেন অঙ্কুশ।
নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে ভিডিও পোস্ট করে তিনি বলেন, এসব জিনিস যে সবসময় জানা যাবে, তার কোনও মানে নেই। এমন তো হতেই পারে যে বিয়ে হয়ে গেছে। কেউ জানে না। সবসময় ঢাক ঢোল পিটিয়েই যে করতে হবে সেটার কোনও মানে নেই।
অঙ্কুশের প্রশ্নের উত্তর শুনেই নেটিজেনদের মনে প্রশ্ন, তবে কি সত্যিই লুকিয়ে বিয়েটা সেরে ফেলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। এ নিয়ে জল্পনা আপাতত তুঙ্গে।
মির্জা ছবিটির পরিচালনা করেছেন সুমিত সাহিল জুটি। প্রযোজনা অঙ্কুশ হাজরার প্রযোজনা সংস্থার। ছবির গল্প লিখেছেন অর্ণব ভৌমিক। অভিনয়ে থাকবেন অঙ্কুশ হাজরা, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, ঋষি কৌশিক প্রমুখ। এই ছবিটি ইদে মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat