ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০২-০৯
  • ৪৩৫১২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আবারো দেশের দ্রুততম মানব-মানবী হয়েছেন সেনাবাহিনীর ইমরানুর রহমান ও নৌবাহিনীর শিরিন আক্তার। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হতে ইমরান  সময় নিয়েছেন ১০ দশমিক তিন ছয় সেকেন্ড। 
অপরদিকে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে টানা ১৫ বার দ্রুততম মানবীর খেতাব অর্জন করতে শিরিন সময় নিয়েছেন ১২ দশমিক এক এক সেকেন্ড।
নারী বিভাগে ৫ হাজার মিটার দৌড়ে রেকর্ড করেছেন নৌবাহিনীর শাসসুন্নাহার রত্না। সময় নিয়েছেন ১৮:৪৯.৩৮ সেকেন্ড।
নারী শটপুটে ইভেন্টে রেকর্ড করেছেন নৌবাহিনীর জাকিয়া আক্তার। তিনি ১৩.৫২ মিটার অতিক্রম করেছেন। ১৯৯২ সাল থেকে ১২.১৪ মিটার অতিক্রম করে  এ রেকর্ডটি এতদিন  দখলে রেখেছিলেন নেলী জেসমিন। 
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এরআগে ৪৭তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। এসময়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, যুব ও ক্রীড়া সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ, সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
দুই দিন ব্যাপী প্রতিযোগিতায় ৪০টি ইভেন্টে ৬৩টি সংস্থা ও দলের ৫২৯জন অ্যাথলেট অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat