ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০২-০৮
  • ৪৪০৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাইটেক সিটিতে ওয়ান স্টপ সেবা প্রদানের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 
আজ বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির সোলারিজ ভবনে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগকারী সেবায় হাইটেক সিটির ভেতর ওয়ান স্টপ সেবা দেওয়ার পরিকল্পনা নেয়া হচ্ছে। আগামী ৫ বছরে আইসিটি সেক্টর থেকে রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। সেই সাথে নতুন ১০ লাখ লোকের কর্মসংস্থান ও এক বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ আকর্ষণ করা হচ্ছে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। সভায় ৮২টি প্রতিষ্ঠানের ৩০০ জন বিনিয়োগকারী উপস্থিত ছিলেন। 
এর আগে প্রতিমন্ত্রী হাইটেক পার্কের স্মার্ট ল্যাপটপ অ্যাসেম্বলিং, ভিসতা ও ড্যাফোডিল কম্পিউটার অ্যাসেম্বলি, ফাইবার অপটিক ক্যাবল ইন্ডাস্ট্রি, হুন্দাই গাড়ি উৎপাদন কারখানা, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানকার কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। 
৩৭০ একর জমিতে গড়ে ওঠা দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বর্তমানে ৮২টি প্রতিষ্ঠানের নামে জমি বরাদ্দ দেয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে এখানে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পর্যায়ক্রমে এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সিনেপ্লেক্স, শপিংমল, হোটেল, হাসপাতাল, মসজিদ, আবাসন নির্মাণের প্রকল্প চলছে। নোকিয়া, শাওমি, সনি ব্র্যান্ড তাদের উৎপাদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat