ব্রেকিং নিউজ :
দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৫৩৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বাংলাদেশে বিনিয়োগ করার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। 
মঙ্গলবার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রতি তিনি এ আহ্বান জানান। 
সরকারের আমন্ত্রণে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কমার্শিয়াল কাউন্সিলারগণ আজ বাণিজ্য মেলা পরিদর্শন এবং তাদের জন্য আয়োজিত সেমিনারে অংশ গ্রহন করেন। 
সেমিনারে আহসানুল ইসলাম টিটু বলেন, বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগ করে এখানকার বাণিজ্যিক সুবিধা গ্রহন করতে পারে। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং পণ্য ও সেবা বিনিময়ের মাধ্যমে বৈশ্বিক সরবরাহ কাঠামো শক্তিশালী করা সম্ভব। 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করা। সেই লক্ষ্য পূরণে সরকার কাজ শুরু করেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী হস্তশিল্পকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করেছেন। ‘একটি গ্রাম, একটি পণ্য’ উদ্যোগ সফল হলে নারীর ক্ষমতায়নসহ রপ্তানিযোগ্য পণ্যে বৈচিত্র্য আনা সম্ভব হবে।  
তিনি জানান, চামড়া, ফার্মাসিউটিক্যাল ও হস্তশিল্পসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ইপিবির ভাইস চেয়ারম্যান এইচ. এম আহসান, ইনসেপ্টা ফার্মাসিউক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat