ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৫৬৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারের নেতৃত্বে দেশে যে বিভিন্ন উন্নয়ন কাজ হচ্ছে, তার চিত্র তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গাজীপুর জেলার সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
মোজাম্মেল হক বলেন, দেশের পরিবেশ সুরক্ষায় গাজীপুরকে প্রাধান্য দিয়ে প্রকল্প প্রস্তুত। দেশের সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও প্রকল্প গ্রহণ করা হবে। এছাড়া, অবৈধ দখলদারদের কবল থেকে খাস জমি উদ্ধারে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন,গাজীপুরের উন্নয়নে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ পেশাজীবী সমাজকে এগিয়ে আসতে হবে। একটি আধুনিক ও স্মার্ট  গাজীপুর গঠনে সম্মিলিত উদ্যোগের কোন বিকল্প নেই। 
বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক আতাউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন উন্নয়ন বার্তার সম্পাদক মঞ্জুরুল বারী মঞ্জু , সাংবাদিক ফয়সাল ইসলাম ও রাশেদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইত্তেকাফের মোহাম্মদ আল মামুন, যুগান্তরের আতাউর রহমান, সংবাদ প্রতিদিনের এম এ সালাম শান্ত, যায়যায় দিনের ফয়সাল আলম, আজকের কাগজের নূর মোহাম্মদ প্রমুখ। 
এ সময়ে গত ১৫ বছরের বিভিন্ন উন্নয়নমুলক চিত্র তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে গাজীপুরবাসীকে আরো বেশি সোচ্চার হওয়ার আহবান জানান মন্ত্রী। এর আগে, তৃতীয়বারের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ১৯৭১ সালের ১ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat