ব্রেকিং নিউজ :
দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০২৪-০২-০৫
  • ২৩৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আজ সোমবার মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের বিভিন্ন অর্জনে নারীরা যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ঠিক সেভাবেই বর্তমান ছাত্রীরা দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। সেই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।’
তিনি বলেন, বিএনপির কোনো আন্দোলন নিয়ে আমাদের মাথাব্যথা নেই। বিদেশিদের কাছে ধরনা দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে তারা জনসমর্থন হারিয়েছেন। তাদের পূর্বের আন্দোলনগুলোতে জনগণ সাড়া দেয়নি, আগামী দিনেও দেবে না। আর যাই হোক মানুষ পুড়িয়ে, রেললাইন উঠিয়ে আন্দোলন হয় না। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক আর জনগণ যদি সাড়া দেয় তাহলে ভালো। আমরা আগেও শান্তিপূর্ণভাবে তাদের রাজপথে মোকাবিলা করেছি। আগামী দিনেও করব।
এর আগে সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম রাজধানীর শাজাহানপুর আমতলা মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।  এ সময়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত স্বাধীনতা বিরোধী। সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার পথে তারা সবচেয়ে বড় বাধা। তারা সবসময় অপরাজনীতি ও সন্ত্রাসী কর্মকান্ড করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে, এটাই তাদের মূল লক্ষ্য। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করে আনন্দ উল্লাস করে। এই বিএনপি-জামায়াত আর যাই হোক আইনের শাসনের পক্ষের শক্তি হতে পারে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat