ব্রেকিং নিউজ :
দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০২৪-০২-০৫
  • ৪৩৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্কসহ নরডিক দেশগুলো পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং টেকসই উন্নয়নে সহযোগিতা জোরদার করবে। 
মন্ত্রী জলবায়ু অভিযোজন ও প্রশমনের জন্য প্রযুক্তি হস্তান্তর এবং প্যারিস চুক্তির অধীনে গৃহীত বাংলাদেশের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ মন্ত্রীর দপ্তরে সুইডেন, নরওয়ে এবং ডেনমার্কের রাষ্ট্রদূত- যথাক্রমে অ্যালেকজান্দ্রা বার্গ ভন লিন্ড, এস্পেন রিকটার-সভেন্ডসেন এবং ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার তার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কথা বলেন।
পরিবেশমন্ত্রী বাংলাদেশের সমৃদ্ধ জীববৈচিত্র সংরক্ষণ এবং বনাঞ্চল হ্রাসের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বায়ু, পানি এবং মাটি দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনা সমাধানে বিশেষজ্ঞতা ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানান।
নরডিক রাষ্ট্রদূতরা বাংলাদেশের পরিবেশগত লক্ষ্য বাস্তবায়নে সমর্থন ও সহযোগিতা জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সহযোগিতার নতুন পথ অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেন। তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের নেতৃত্ব ও টেকসই উন্নয়নকে এগিয়ে নেয়ার প্রচেষ্টার প্রশংসা করেন। তারা আগামী মাসে নরডিক দিবসে পরিবেশ মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা এবং বাংলাদেশ ও বিশ্বের জন্য আরও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে উভয় পক্ষের প্রতিশ্রুতিতে সভাটি সমাপ্ত হয়।
পরে জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর সুধীর মুরালিধরণের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিবেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে চলমান জাতিসংঘ প্রকল্প এবং তারা কীভাবে মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat