ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৬৭৫০৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগের সর্ববৃহৎ হাসপাতাল ‘সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে’ অনলাইন রোগী নিবন্ধন প্রক্রিয়ার উদ্বোধন করেছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
আজ শনিবার সন্ধ্যায় ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পের আওতায় ‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারটির মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক মধুসূদন চন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হারুন-অর-রশীদ, ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান খান ও ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান। এসময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইনে রোগী নিবন্ধন প্রক্রিয়া চালু হওয়ার ফলে হাসপাতালে রোগীদের হয়রানি কমবে এবং কাক্সিক্ষত সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat