ব্রেকিং নিউজ :
জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৫৬৫৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেহেদি হাসান মিরাজ ও পাকিস্তানের শোয়েব মালিকের ব্যাটিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৯তম ম্যাচে ফরচুন বরিশাল ৫ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্সকে। টুর্নামেন্টে নিজেদের প্রথম চার ম্যাচ জয়ের পর অবশেষে হারের স্বাদ নিলো খুলনা। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে খুলনা। ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে বরিশাল। 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৪২ রানে ২ উইকেট হারায় খুলনা। অধিনায়ক আনামুল হক ১২ ও তিন নম্বরে নামা হাবিবুর রহমান সোহান ২ রানে আউট হন। 
এরপর খুলনাকে চেপে ধরেন বরিশালের দুই স্পিনার তাইজুল ইসলাম ও পাকিস্তানের শোয়েব মালিক। দু’জনের ৪ উইকেট শিকারে ৮৮ রানে সপ্তম ব্যাটারকে হারিয়ে ১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে খুলনা। 
কিন্তু অষ্টম উইকেটে জুটি বেঁধে বরিশালের বোলারদের উপর তান্ডব চালিয়েছেন দুই পাকিস্তানী মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফ। মাত্র ২৪ বলে ৬৭ রানের জুটি গড়ে খুলনাকে ৮ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ এনে দেন তারা। ইনিংসের শেষ বলে আউটের আগে ৫টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ৩২ রান করেন ফাহিম। ৪টি ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩৮ রান করেন নাওয়াজ। বরিশালের তাইজুল-মালিক ২টি করে উইকেট নেন। 
জবাবে পাওয়ার প্লেতে ৩৫ রানে ২ উইকেট হারায় বরিশাল। পাকিস্তানের আহমেদ শেহজাদ শূণ্য ও অধিনাক তামিম ইকবাল ২টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে ২০ রান করেন। 
এরপর সৌম্য সরকারকে নিয়ে ২৬ ও মালিকের সাথে ৩০ রানের জুটি গড়ে বিদায় দেন মুশফিকুর রহিম। সৌম্য ২৬ ও মুশফিক ২৭ রান করেন। তামিম ও মুশফিকের পর মাহমুদুল্লাহ রিয়াদকে ৪ রানে থামিয়ে বরিশালকে চাপে ফেলে দেন ফাহিম। শেষ ২৫ বলে ৫৪ রান দরকার পড়ে বরিশালের। 
ষষ্ঠ উইকেটে ২৩ বলে অবিচ্ছিন্ন ৫৫ রান তুলে বরিশালকে দারুন জয় উপহার দেন মালিক ও মিরাজ। মালিক ২৫ বলে অপরাজিত ৪১ এবং মিরাজ ১৫ বলে অনবদ্য ৩১ রান করেন। দু’জনই সমান ১টি চার ও ৩টি ছক্কা হাঁকান। খুলনার ফাহিম ১৮ রানে ৩ উইকেট নেন। 
সংক্ষিপ্ত স্কোর :
খুলনা টাইগার্স : ১৫৫/৮, ২০ ওভার (নাওয়াজ ৩৮*, ইমন ৩৩, তাইজুল ২/৭)। 
ফরচুন বরিশাল : ১৫৬/৫, ১৯.৪ ওভার (মালিক ৪১*, মিরাজ ৩১*, ফাহিম ৩/১৮)। 
ফল : ফরচুন বরিশাল ৫ উইকেটে জয়ী। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat