ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৩৪৫৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি তত বৃদ্ধি পাবে। তাই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। 
আজ রোববার সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নগদীপুর মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এসব কথা বলেন।
এ সময় সালমান এফ রহমান আরও বলেন, সকলের সহযোগিতায় বর্তমান সরকার গত ১৪ বছরে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে সক্ষম হয়েছে। ব্যবসা ও বাণিজ্যের পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগের ক্ষেত্রে শেখ হাসিনার সরকার যেমন উদার তেমনি আন্তরিক। দেশে বর্তমানে অর্থনৈতিক কোন সংকট নেই, রমজান মাসে তাই দ্রব্যমূল্য বাড়বে না, বরং স্থিতিশীল থাকবে বলে তিনি উল্লেখ করেন।
আয়োজক সংগঠন জাই ফাউন্ডেশনের চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এমপি, সংসদ সদস্য হাবিবুর রহমান, সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, বৃটিশ মন্ত্রী পল স্টুয়ার্ট স্কুলি, বৃটিশ এমপি নীল এলান জন কলি। 
এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. এহসান শাহ ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, সরকার সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat