ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০১-২৭
  • ৪৫৬৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলংকান আবিস্কা ফার্নান্দোর বিধ্বংসী ব্যাটিংয়ে  বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আবিস্কা ৫০ বলে অপরাজিত ৯১ রান করেন। চলতি বিপিএলে এখন পর্যন্ত এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় চট্টগ্রাম। বরিশালের স্পিনার তাইজুল ইসলামের বলে পরপর তিনটি চার মেরে ৫ বলে ১২ রান নিয়ে সাজঘরে ফিরেন ওপেনার তানজিদ হাসান।
তিন নম্বরে নামা উইকেটরক্ষক ইমরানুজ্জামানকে ৪ রানের বেশি করতে দেননি তাইজুল। ২১ রানে ২ উইকেট পতনের পর চট্টগ্রামের হাল ধরেন আরেক ওপেনার আবিস্কা ও শাহাদাত হোসেন। ৫৫ বলে ৭০ রান যোগ হবার পর জুটি ভাঙেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার ইয়ানিক কারিয়া। ২টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ৩১ রান করে ফিরেন শাহাদাত।
অন্যপ্রান্তে ৪০ বলে টি-টোয়েন্টিতে ২০তম হাফ-সেঞ্চুরির পর ঝড় তুলেন আবিস্কা। পরের ১০ বল খেলে ৪১ রান নেন তিনি। শেষ পর্যন্ত ৫টি চার ও ৭টি ছক্কায় ৫০ বলে ৯১ রানে অপরাজিত থাকেন আবিস্কা। শেষ দিকে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারের ৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৯ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। এবারের বিপিএলে  এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আবিঙ্কা-ক্যাম্ফার ঝড়ে শেষ ৫ ওভারে ৮৪ রান পায় চট্টগ্রাম। বরিশালের তাইজুল ২৬ রানে ২ উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat