ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০১-২৭
  • ২৩৪৩৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি মাসের শুরুর দিকে ঘোষণা দিয়েছিলেন নিজের বিয়ে দিয়ে মাসটি শেষ হবে। সেই কথা রাখলেন অভিনেত্রী স্বাগতা। গত বুধবার রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এই অভিনেত্রীর। আজ তাদের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, তার স্বামীর নাম ড. হাসান আজাদ। পেশায় ব্যবসায়ী হাসান কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে স্বাগতা তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। বেশকিছু ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২৪ জানুয়ারি আমরা বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ।’ তারপর থেকে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি।
উল্লেখ্য, চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজের মতো জীবনযাপন করছিলেন স্বাগতা। বছরখানেক একা থাকার পর আবার সংসারী হওয়ার কথা ভাবেন। একদিন ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় লন্ডনপ্রবাসী হাসান আজাদের সঙ্গে। তার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন পথচলার পর হাসানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন এই অভিনেত্রী। এটি স্বাগতার দ্বিতীয় বিয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat