ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০১-২৬
  • ৪৩৯৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
“রাজস্বের প্রবৃদ্ধি দেশের হচ্ছে সমৃদ্ধি” শীর্ষক প্রাতিপাদ্যকে সামনে রেখে  জেলার  বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে আজ  বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস  দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার  বেলা ১১ টায় জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
রংপুর কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনার মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট- ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের  সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান  রুহুল আমীন বাবুল, সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ।
এ সময় বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 
এর আগে, আজ শুক্রবার সকালে ভারতের   চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তারা শুভেচ্ছা বিনিময় করেন। উভয় শুল্ক স্টেশনের শূণ্যরেখায় (জিরো পয়েন্টে) ভারতের চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক কাস্টমস স্টেশনের সুপারিনটেনডেন্ট, কাস্টমস ইন্সপেক্টর, চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও  চ্যাংড়াবান্ধা পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন রংপুর কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনার মোহাম্মদ আরিফুল ইসলাম এবং বুড়িমারী স্থল শুল্ক স্টেশন  কাস্টমস-এর সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান।  এ সময় দুইদেশের শুল্ক স্টেশন, বিজিবি ও বিএসএফ এবং স্থলবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat