ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০১-২৬
  • ৬৭৬৫৭০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসদের আগামী অধিবেশনেই শ্রম আইন পাস হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আজ শুক্রবার সকালে জেলার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
ড. মোহাম্মদ ইউনূসের মামলায় আইনের ব্যত্যয় ঘটেছে মার্কিন ১২ সিনেটরদের এমন মন্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, “আমি যতটুকু জানি এবং মামলার কাগজপত্র দেখেছি, এতটুকু বলতে পারবো বিচারিক আদালতে সুষ্ঠুভাবে ধারা অনুযায়ী বিচার হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলবো না। যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন। সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা চাই না।”
তিনি  বলেন, যারা দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেব। উদ্যোগ যেটা আছে সেটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করবো।
আইনমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া)’র আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে সকালে আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় আসেন।
আখাউড়া রেলওয়ে স্টেশনে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat