ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০১-২৫
  • ৩৪৫৬২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলম্বিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সোফিয়া ভারগারা ৫১ বছর বয়সে ৪৭ বছর বয়সী মার্কিন অভিনেতা জো ম্যাঙ্গানিলোর সঙ্গে ঘর বেঁধেছিলেন। তবে গেল বছরের জুলাইতে ৮ বছরের সংসার জীবনের ইতি টানেন তারা।
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি স্প্যানিশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে সোফিয়া ভারগারা তাদের বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে জানালেন। সন্তান চাওয়ায় নাকি স্বামীকে ডিভোর্স দিয়েছেন তিনি।
সোফিয়া বলেন, আমার বিবাহবিচ্ছেদ হয়েছে কারণ আমার স্বামীর বয়স এখনও কম। সে সন্তান চায়। কিন্তু বৃদ্ধ বয়সে আমি মা হতে চাই না। আমি মনে করি, এখন সন্তান নেওয়ার সময় নয়। এ বয়সে যারা সন্তান নেন, তাদের আমি সম্মান করি। কিন্তু এটি আমার জন্য নয়।
জানা গেছে, ম্যাঙ্গানিলোর সঙ্গে এটা সোফিয়ার দ্বিতীয় বিয়ে। তিনি ১৯৯১ সালে প্রথম বিয়ে করেছিলেন জো গঞ্জালেজকে। কিন্তু ১৯৯৩ সালে ভেঙে যায় সোফিয়ার সেই সংসার। আর এই সংসারে মানোলো গঞ্জালেজ ভারগারা নামে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।
ছেলের কথা উল্লেখ করে সোফিয়া বলেন, ১৯ বছর বয়সে আমি মা হয়েছি। আমার ছেলের বয়স এখন ৩২ বছর। মা নয়, আমি এখন দাদি হওয়ার জন্য প্রস্তুত। সুতরাং যদি কেউ ভালোবাসতে চায় তবে তাকে তার সন্তান নিয়ে আসতে হবে। 
এখন ছেলের সন্তানের সঙ্গে কিছু সময় কাটাতে চান উল্লেখ করে অভিনেত্রী বলেন, আমার ছেলে যখন বাবা হবে, তখন তার সন্তান আমার কাছে নিয়ে আসব। একটা সময় পর ছেলের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেব। এরপর আমার জীবন চালিয়ে যাব। আমাকে এটাই করতে হবে। ভারগারাকে পরবর্তীতে গ্রিসেলডা নামের নতুন সিরিজে তে প্রধান চরিত্রে দেখা যাবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat