ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০১-২৩
  • ৪৩৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আলভারো মোরাতার দ্বিতীয়ার্ধের গোলে গ্রানাডাকে ১-০ ব্যবধানে পরাজিত করে লা লিগার শীর্ষ চারে উঠে এসেছে দিয়েগো সিমিওনের এ্যাথলেটিকো মাদ্রিদ। 
শনিবার এ্যাথলেটিক ১-০ গোলে বিলবাও ভ্যালেন্সিয়ার কাছে পরাজিত হলেও শীর্ষ চারে ওঠার সুযোগ আসে এ্যাথলেটিকোর সামনে। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে সিমিওনে শিষ্যরা। গোল ব্যবধানে বিলবাওকে পিছনে ফেলেছে। একইসাথে হাতে এক ম্যাচ বেশী রয়েছে।  
লিগ টেবিলের শীর্ষে থাকা জিরোনার থেকে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে এ্যাথলেটিকো। 
তলানির দ্বিতীয় স্থানে থাকা গ্রানাডার বিপক্ষে সফরকারী এ্যাথলেটিকোর শুরুটা হয়েছিল বেশ ধীর গতিতে। ৩১ মিনিটে রডরিগো রিকুয়েলমের শট দারুন দক্ষতায় রুখে দেন গোলরক্ষ আগাস্টো বাটালা। কয়েক সেকেন্ডের মধ্যে আঁতোয়ান গ্রীজম্যানের শট ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। 
৫৫ মিনিটে গ্রীজম্যানের ক্রস থেকে হেডের সাহায্যে ডেডলক ভাঙ্গেন মোরাতা। ভিএআর প্রযুক্তিতে অফসাইড পরীক্ষা করে শেষ পর্যন্ত এ্যাথলেটিকোকে গোল উপহার দেয়া হয়। স্যামুয়েল লিনোর শট বারে না লাগলে এবং সাওল নিগুয়েজের গোল অফসাইডের কারনে বাতিল না হলে পরাজয়ের ব্যবধানটা বাড়তে পারতো। ম্যাচের শেষ ভাগে আবারো গ্রীজম্যানের শট বারে লেগে ফেরত আসে। গত পাঁচ ম্যাচে এটি এ্যাথলটিকোর দ্বিতীয় জয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat