ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৪-০১-২২
  • ৫৪৫৩৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে দক্ষ, অভিজ্ঞ, পেশাদার, সেবামুখী ও পরিশ্রমী কর্মীবাহিনী প্রয়োজন। দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য।
আগামীকাল ২৮তম জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, “বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) কর্তৃক ২৮তম জাতীয় প্রশিক্ষণ দিবস উদ্যাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।”
তিনি বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ ও উন্নত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামোসহ মেগাপ্রকল্প বাস্তবায়ন এবং সেবা খাতে প্রচুর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নের জন্য দেশের বিপুল সংখ্যক জনগণকে উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি দেশের প্রশিক্ষক ও প্রশিক্ষণ সেক্টরের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বিগত চার দশকের অধিককাল যাবৎ উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশে দক্ষ মানবসম্পদ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। কাক্সিক্ষত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও জরুরি। 
তিনি বলেন, ‘আমি আশা করি, বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে।’
রাষ্ট্রপতি ২৮তম জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat