ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ৩২২৪৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, একার পক্ষে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়, সবাই মিলে কাজ করতে হবে। 
আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন,সরকারি কর্মচারীদের জ্ঞান ও দক্ষতার সঙ্গে সেবামূলক মানসিকতা নিয়ে জনগণের সেবা করতে হবে। ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ গঠনে কর্মকর্তাদের হতে হবে সক্ষম । 
ব্যক্তিগত দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রা দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে নীতি নৈতিকতা ঠিক রেখে সেবা দেওয়ার মানসিকতা গড়তে হবে। সবার জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ নির্মাণে আত্মনিয়োগ করার উপরও গুরুত্বারোপ করেন সমাজকল্যাণমন্ত্রী।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড.আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: খায়রুল আলম সেখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat