ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ৩৪৫৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলের সম্মত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন সিনিয়র একজন হামাস কর্মকর্তা তা নাকচ করে দিয়েছেন।
প্রায় এক মাস পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার পর বাইডেন শুক্রবার বলেছেন, কোন না কোন ধরনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে বেনিয়ামিন  নেতানিয়াহু সম্মত হতে পারেন।
এ প্রেক্ষিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশক এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র ও এর বৈশিষ্ট্য নিয়ে বাইডেন যে বিভ্রম ছড়াচ্ছেন তা দিয়ে আমাদের বোকা বানানো যাবে না।
তিনি আরো বলেছেন, গণহত্যামূলক এই যুদ্ধের পূর্ণ অংশীদার বাইডেন। আমাদের জনগণ তার কাছ থেকে ভালো কিছু আশা করে না।
এদিকে বাইডেনের সাথে কথা বলার একদিন আগে নেতানিয়াহু ফিলিস্তিনীদের সার্বভৌমত্বের বিষয়টি নাকচ করে দিয়েছিলেন।
তিনি বরং গত ৭ অক্টোবর ইসরায়েলে  হামাসের আকস্মিক হামলার পর সংগঠনটিকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat