ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ৩৪৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার বাল্টিক সাগর বন্দরের উস্ত-লুগায় একটি প্রাকৃতিক গ্যাস টার্মিনালে আগুন লেগেছে। আঞ্চলিক গভর্নর রোববার ভোরে এ কথা বলেছেন।
সেন্ট পিটার্সবার্গ থেকে ১১০ কিলোমিটার (৭০ মাইল) পশ্চিমে এস্তোনিয়ান সীমান্তের কাছে টার্মিনালটি রাশিয়ার বৃহত্তম স্বাধীন প্রাকৃতিক গ্যাস উৎপাদক নোভেটেক পরিচালনা করে।
গভর্নর বলেন, ‘উস্ত-লুগা বন্দরে নোভেটেকের টার্মিনালে আগুনের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে।’ 
লেনিনগ্রাদ ওবলাস্টের গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, এতে একটি রাসায়নিক কমপ্লেক্সে ব্যাপক আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে। 
তিনি বলেন, ‘কিংসেপস্কি জেলায় (যার মধ্যে বন্দরও রয়েছে) একটি উচ্চ সতর্কতা ব্যবস্থা চালু করা হয়েছে।’ 
ড্রোজডেনকো বলেন, রাশিয়ান জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এবং স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 
তাস নিউজ এজেন্সি এবং অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন লাগার কারণ ঘোষণা করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat