ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০১-২০
  • ৪৩৫৪৩৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনা জেলার ঈশ্বরদীতে  আজ ঘন কুয়াশার কবলে পড়ে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঈশ্বরদী ইপিজেডের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা পৌর শহরের রাধানগর এলাকার সুব্রত কুন্ডুর ছেলে অমিত কুমার কুন্ডু (৪০) ও ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে নাসিম হোসেন (৪৫)। তারা ঈশ্বরদী ইপিজেডের রেঁনেসা লিমিটেডের কর্মকর্তা ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৮টার পরে এস এন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া থেকে ঈশ্বরদীর দাশুড়িয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাসটি দাশুড়িয়া হয়ে ইপিজেডে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় নিহত এ দুইজনকে ঈশ্বরদী হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার ঈশ্বরদী ইপিজেডের (বেপজার) কাউন্সিলর কাম ইন্সপেক্টর জানান, ইপিজেডের রেঁনেসা লিমিটেডের দুই কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারা সকালে বাসা থেকে কর্মস্থলে আসছিল। তাদের মৃত্যুতে আমরা শোকাহত।
ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ কুমার স্যানাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। বাস ও মাইক্রোটি পুলিশ হেফাজতে নিয়েছে। বাসচালক ও সহকারী পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat