ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ৬৭৬৫৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাইকেল মধুসূধন দত্ত বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। প্রাচ্য ও পাশ্চাত্যের ভাবাদর্শের সফল সম্মিলনে তিনি বাংলা সাহিত্যে এনেছেন আধুনিকতার ছোঁয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মহাকবি মাইকেল মধুসূধন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে এ কথা বলেন। 
শেখ হাসিনা বলেন, মহাকবি মাইকেল মধুসূধন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কবির জন্মভূমি যশোর জেলার সাগরদাঁড়িতে ১৯-২৭ জানুয়ারি ৯দিনব্যাপী ‘মধুমেলা’র আয়োজন করা হয়েছে জেনে তিনি আনন্দিত। তিনি মাইকেল মধুসূধন দত্তের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে  ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ মাইকেল মধুসূধন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার ও প্রহসন রচয়িতা। তিনি বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের পথিকৃৎ। কবিতা, নাটক, প্রহসন, মহাকাব্য, পত্রকাব্য, সনেট ও ট্রাজেডিসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অমর সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বসভায় উচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। যুগস্রষ্টা এ কবির কবিতা ও লেখনিতে সাবলিলভাবে ফুটে উঠেছে বাঙালির স্বজাত্যবোধ ও স্বাধীনচেতা মনোভাব। তাঁর অমর কীর্তিসমূহ বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। সুদীর্ঘ প্রবাস জীবনে মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি কবি যে গভীর মমত্ববোধ ধারণ করেছেন, তা তাঁর সৃষ্টিকর্মে সহস্রধারায় উৎসারিত হয়েছে- একথা উল্লেখ করে তিনি বলেন, কবির এ দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালা কবির কর্মগাঁথাকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধানমন্ত্রী মনে করেন। তিনি মধুমেলা-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat