ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২৪-০১-১৭
  • ৩৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নাটোর জেলার পদ্মা নদী অধ্যুষিত লালপুর উপজেলার ৩২ মৎস্যজীবীকে বকনা বাছুর প্রদান করা হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এসব বাছুর বিতরণ করেন নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ।
এ সময় সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করে দেশের উন্নয়ন নিশ্চিত করতে চান। কোন পেশার মানুষ অবহেলিত নয়, তাঁরা আর্থিকভাবে অনগ্রসরও থাকবে না। সুষম উন্নয়নের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অফিস এ অনুষ্ঠান আয়োজন করে। এরআগে সুবিধাভোগী মৎস্যজীবীদের তিনদিনের প্রশিক্ষণ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat