ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০১-১৬
  • ৬৭৭৯১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত দুই দিনে দিল্লি ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম হওয়ায় ট্রেন ও বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ বিমানবন্দর এবং রেলস্টেশনগুলোতে হাজার হাজার যাত্রী কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছে।
বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং দৃশ্যমানতা কম থাকার কারণে ১৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কম হওয়ায় ভারতজুড়ে ট্রেন পরিষেবা উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে। আজ সকালে প্রচ- ঠা-া আবহাওয়ায় ঘন কুয়াশার মধ্যে অন্তত ৩০টি দিল্লিগামী ট্রেন পাঁচ-ছয় ঘণ্টা দেরি করে। 
সকালে শহরের পালাম সাফদারজং বিমানবন্দরের দৃশ্যমানতা রেকর্ড করেছে করা হয়েছে ৫০০ মিটার।  
অন্তত ১৫টি বিমানবন্দর কম দৃশ্যমানতার মধ্যে ফ্লাইট বিলম্বের সম্মুখীন হয়েছে।
ঘন কুয়াশা উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন শহরকে গ্রাস করেছে। কর্তৃপক্ষ অসুবিধা এড়াতে জনগণকে তাদের ফ্লাইট ও আবহাওয়া যাচাই করে সেই অনুযায়ী প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে।
আইএমডি জানিয়েছে, ‘ভারতীয় সময় ০৫৩০টায় পাঞ্জাব থেকে উত্তর-পূর্ব ভারত হরিয়ানা, উত্তর এমপি, উত্তরপ্রদেশ (ইউপি), বিহার ও পশ্চিমবঙ্গ পর্যন্ত ঘন কুয়াশার স্তর দেখা গেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat