ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০১-১৩
  • ৫৬৪৪৯৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কারওয়ান বাজারের বিএফডিসি গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকান্ডে দুইজন নিহত হয়েছেন। এ অগ্নিকান্ডের ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩ ইউনিটের চেষ্টায় ভোর ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার ভোরে ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, তেজগাঁওয়ে বিএফডিসির পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় ৩টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশনের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
লেফটেন্যান্ট কর্নেল তাজুল বলেন, এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat