ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০১-১৩
  • ৬৫৬৬৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েল যুদ্ধের ৯৯তম দিন আজ শনিবার গাজা উপত্যকায় বোমাবর্ষণ করেছে। এতে সেখানকার টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে ইসরায়েলে হামলায় গাজা উপত্যকার মানবিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। খবর এএফপি’র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী ভোরে গাজা উপত্যকায় বোমাবর্ষণ করেছে।
এএফপি’র সাংবাদিক শুক্রবার জানিয়েছেন, ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও রাফাহ নগরীর মধ্যবর্তী বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের ব্যাপক হামলার কারণে অনেক মানুষ প্রাণভয়ে পালিয়ে এসব এলাকায় আশ্রয় নিয়েছে বলে জানা যায়।
খবরে বলা হয়, গাজায় শুক্রবার ও শনিবারের ইসরায়েলি হামলার কারণে সেখানের ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানায়, ইসরায়েলের উপর্যুপুরি হামলার কারণে হতাহতদের কাছে দ্রুত পৌঁছানো ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলের ব্যাপক হামলায় এ পর্যন্ত ২৩,৭০৮ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই মহিলা এবং শিশু।
এদিকে ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় প্রায় ১,১৪০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat