ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০১-১১
  • ৫৬৪৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ ও নতুন সরকার গঠন করায় আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। 
জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ এক অভিনন্দন বার্তায় পঞ্চমবার ও টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ ও নতুন সরকার গঠন করায় বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। 
তারা আশা প্রকাশ করেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা করার পাশাপাশি বাংলাদেশের জন্মশত্রু ও তাদের সাম্প্রদায়িক রাজনৈতিক ভাবাদর্শ ও সাংস্কৃতিক সাম্প্রদায়িকতার মূলোৎপাটন, রাষ্ট্র-রাজনীতি-সমাজ-অর্থনীতি-বাজার জিম্মিকারী লুটেরা মাফিয়া-সিন্ডিকেটকে শক্তহাতে দমন, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক-সামাজিক বৈষম্য হ্রাস এবং সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার মধ্য দিয়ে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাবেন। 
নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, কল্যাণ ও সাফল্য কামনা করেন। তারা নতুন সরকারের মন্ত্রী পরিষদের সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat