ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২৪-০১-১০
  • ৮৯০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বুধবার ফিলিস্তিনের প্রেসিডেটে মাহমুদ আব্বাসের সাথে বৈঠকের কথা রয়েছে। এদিকে ওয়াশিংটন আশা করে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা উপত্যকা শাসন করতে পারবে। খবর এএফপি’র।
গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক সংকট উত্তরণে মধ্যপ্রাচ্য চারবার সফর করেন। মঙ্গলবার তার চতুর্থ দফার সফর চলাকালে তিনি তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাত করেন।
সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোর প্রতি সমর্থন অব্যাহত রাখবে। তবে তিনি অবরুদ্ধ ফিলিস্তিনে আটকে পড়াদের রক্ষা করার জন্য ইসরায়েলকে আরো কিছু করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘গাজায় বেমসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশু নিহতের সংখ্যা অনেক বেশি।’
ওয়াশিংটন গাজায় যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি পরিকল্পনা হাতে নিয়েছে যেখানে বর্তমানে মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীর ছাড়াও গাজা শাসন করে আসছে।
ইসরায়েল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রাখায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ বর্তমানে পশ্চিম তীরে সীমিত পরিসরে শাসন অনুশীলন করে।
দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়টির অগ্রগতির গুরুত্বের উপর জোর দিয়ে ব্লিঙ্কেন মঙ্গলবার বলেন, ‘ইসরায়েলকে অবশ্যই এমন পদক্ষেপ নেওয়া বন্ধ করতে হবে যা ফিলিস্তিনিদের কার্যকরভাবে নিজেদের শাসন করার ক্ষমতাকে হ্রাস করে।’
তিনি আরো বলেন, এক্ষেত্রে ফিলিস্তিনি কর্তৃপক্ষেরও দায়িত্ব রয়েছে নিজেদের সংস্কার করা। তাদের শাসন ব্যবস্থার উন্নতি করা। আর এসব বিষয় আমি প্রেসিডেন্ট আব্বাসের সাথে আলোচনায় উত্থাপন করার পরিকল্পনা করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat