ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০১-০১
  • ৬৭৯২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘেœ কেন্দ্রে এসে ভোট দিতে পারে এবং নির্বাচনকালীন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে বিজিবি সদসস্যদের নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
তিনি আজ কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরা জেলায় বিজিবি'র নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন এবং বিজিবি সদস্যদের সাথে মতবিনিময়কালে এ নির্দেশনা প্রদান করেন। 
বিজিবি'র মহাপরিচালক আজ সোমবার বিজিবি'র যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়ার কুমারখালী, ঝিনাইদহ এবং মাগুরায় বিজিবি'র নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন করেন এবং দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন। 
বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচনের আগে ও পরে এবং ভোট গ্রহণের দিন যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা ঠেকাতে বিজিবি'র প্রতিটি সদস্যকে সদা তৎপর থাকতে হবে।
বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি'র যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার, কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এবং মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat