ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২৪-০১-০১
  • ৭৮৮০৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন বছরের প্রথম দিনেই জাঁকজমকপূর্ণ আয়োজনে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বই উৎসব উদযাপন হয়েছে।
আজ সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এই উৎসব অনুষ্ঠিত হয়।
বই উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও কালের কন্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু করেন। তারই ধারাবাহিকতায় আজ রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ১৯৬৩ সালে এই রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষাক্ষেত্রে অবদান রেখে চলেছে। ভবিষ্যতে আমাদের এই প্রতিষ্ঠানকে আরও উন্নত করতে হবে এবং সেই লক্ষ্যে সকল শিক্ষকমন্ডলী, সকল অভিভাবক, সকল শিক্ষার্থীসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। যাতে এই প্রতিষ্ঠানটি অন্যতম সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে এটাই আমার প্রত্যাশা।
বই উৎসবে আরো উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মহাঃ আশরাফুজ্জামান, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীসহ ডিএমপির অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat