ব্রেকিং নিউজ :
যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০১-০১
  • ৫৬৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নববর্ষের ঘন্টা বাজার মুহূর্তে তেল আবিব ও ইসরালের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে সোমবার গাজা উপত্যকা থেকে বেশ ক’টি রকেট ছোঁড়া হয়েছে। দায়িত্বরত এএফপি সাংবাদিকরা এ কথা জানান।
তেল আবিবে সাংবাদিকরা বিমান হামলার সাইরেন বাজার শব্দ শুনতে পায় ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় রকেটগুলোকে আটকাতে দেখে। খবর এএফপি’র।
এ সময় নববর্ষ উদযাপনের জন্য রাস্তায় জড়ো হওয়া লোকেদের অনেকে পালিয়ে আশ্রয় নিরাপদস্থানে আশ্রয় নেয়। আবার কেউ কেউ পার্টি উপভোগে মগ্ন থাকে।
এএফপি সাংবাদিকদের মতে, ইসরায়েলের দক্ষিণের হামলাটি মধ্যরাতে হয় এবং তেল আবিবকে লক্ষ্য করে আরো হামলা হয়।
তেল আবিবের বাইরে একটি বারে বন্ধুদের সাথে নববর্ষ উদযাপন করতে আসা জিব্রায়েল জেমেলম্যান বলেন, ‘প্রথমবার ক্ষেপণাস্ত্র দেখতে পেয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি, কারণ এটি ভয়ঙ্কর।’
ইজেদিন আল-কাসাম ব্রিগেড নামক হামাসের সামরিক শাখা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে উভয় হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, ইসরায়েলী হামলায় বেসামরিক গণহত্যার প্রতিক্রিয়াস্বরূপ তারা এই হামলা চালিয়েছে এবং এসব হামলায় তারা এম-৯০ রকেট ব্যবহার করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সামরিক বাহিনী সোশ্যাল মিডিয়ায় একটি  পোস্টে বলেছে, হামাস ‘ইসরায়েলে রকেট ব্যারেজ চালু করে ২০২৪ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।’
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজা উপত্যকায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত থাকায় সর্বশেষ রকেট হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত ২১,৮২২ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের এক আকস্মিক হামলার মাধ্যমে যুদ্ধের সূত্রপাত হয়। ইসরায়েল সরকারের তথ্যের ভিত্তিতে এএফপি গণনা অনুসারে হামাসের ওই হামলার ফলে প্রায় ১,১৪০ জন নিহত হয়। এদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat