ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৩-১২-৩১
  • ৩৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে, সেভাবেই প্রস্তুতি রয়েছে। 
তিনি বলেন, 'বিদ্যুৎ খাতে কয়েক মাস কিছুটা সমস্যা ছিল, সেগুলো কাটিয়ে উঠেছি। সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে, সেভাবেই প্রস্তুতি রয়েছে। সেচ মৌসুম নিয়ে বিদ্যুৎ জ্বালানিতে কোন সমস্যা হবে না। গত বছর যে চাহিদা ছিল এ বছর ৮ থেকে ১০ শতাংশ বেড়ে যাবে।'
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও পরিবারের সদস্যদের জন্য "হেপাটাইটিস বি" ভাইরাসের টিকা প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন কমবে ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত। ২০২৭ সালের পরে সেটি কভার করতে পারবো। শেভরন বাংলাদেশ নতুন এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। সেখানে অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরাতন কূপে যেটুকু কমে যাবে নতুন এলাকা থেকে ঘাটতি পুরন হয়ে যাবে।
প্রতিমন্ত্রী বলেন, হেপাটাইটিস-বি নিয়ে এখনও অনেক সচেতনতার অভাব রয়েছে। এখনও প্রচারের অভাব রয়েছে, এখানে সাংবাদিকদের কাজ করার সুযোগ রয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, সদস্য সাঈদ শিপন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat