ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২৩-১২-৩১
  • ৭৮৯০৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে আগামী ৭ তারিখ ভোটকেন্দ্রে এসে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আজ রোববার রাজধানীর  হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে সর্বস্তরের শিক্ষক চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই আহবান জানান।  
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত বিভিন্ন কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকান্ড করে মানুষ হত্যা করছে। এরা কখনো দেশের মানুষদের নিয়ে ভাবে না। এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত। এদের প্রতিহত করতে হলে ৭ তারিখ সকলেই ভোটকেন্দ্রে আসুন। দেশের মানুষের ভোট ও সমর্থনের মাধ্যমে এদের আমরা প্রতিহত করব।
তিনি বলেন, আমরা কারো সাথে শত্রুতা করতে চাই না। আমরা আমাদের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের উপর ভিত্তি করে এগিয়ে যাব। আমাদের আগানোর পথে কারা বাধা দিবে তাদের চিনে রাখতে হবে। তাদের অতীত কর্মকান্ড,নিকট অতীত কর্মকান্ড এবং এখন তারা কি চায় এগুলো জানতে হবে। তাদের নির্বাচন করতে কোন বাধা নাই। তাও তারা কেন নির্বাচন করতে চায় না, সেটি তারাই ভালো জানে। আমরা নৌকায় ভোট চাই আর তারা বলে ভোট দিতে যাবেন না। এটি সংবিধান ও গণতান্ত্রিক অধিকার বিরোধী।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। ভোটাররা ভোট দিবে সে ভোটে আমরা নির্বাচিত হতে চাই। আমাদের পর্যবেক্ষকের সার্টিফিকেট এর দরকার নেই। দেশের জনগণ সুন্দর  নির্বাচনের মাধ্যমে যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই নেতৃত্বে আসবে।
এর আগে বাহাউদ্দিন নাছিম সকাল ৯টায় সার্কিট হাউজ সোসাইটির ভোটারদের সাথে মত বিনিময় সভার মাধ্যমে তার গণসংযোগ শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat