ব্রেকিং নিউজ :
উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান
  • প্রকাশিত : ২০২৩-১২-২৩
  • ৫৬৪৫৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উত্তরণ করে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন শেখ হাসিনা।
তিনি আজ শনিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠাল বাড়ী চৌমনী বাজার আলিম মাদরাসা ও পাড়ুয়া বাজার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথসভা ও গণসংযোগের সময় একথা বলেন।
তিনি এসময় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখা হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নতির চূড়ান্ত শিখরে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে আজ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের অর্থনীতির চাকাকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উত্তরণ করে উন্নয়নশীল দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। দেশে দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। দেশে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ভোটদিয়ে জয়যুক্ত করার জন্য তিনি জনগনের প্রতি আহবান জানান।
বিভিন্ন পথ সভা ও গণসংযোড়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, সিলেট জেলা পরিষদের সাবেক প্রশাসক জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী, সিলেট জেলা পরিষদ সদস্য তামান্না নাজমুল হেনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি হাজারো দলীয় সমর্থক এতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat