ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১২-২২
  • ৫৮০৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে জেলেদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে তিনদিন ব্যাপি প্রশিক্ষণ আজ শুরু হয়েছে।
আজ শুক্রবার স্থানীয় মৎস্য বীজ উৎপাদন খামারে আয়োজিত এ আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ।
২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। জেলার লালপুর উপজেলার নিবন্ধিত ২৫ জন জেলে এ প্রশিক্ষণে অংশগ্রহন করছেন।
এ কর্মসূচিতে জাটকা ও মা ইলিশ সংরক্ষণ, পুকুরে মাছ চাষ, খাঁচায় ও নদীর কোলে মাছ চাষ, মৎস্য আইন প্রতিপালন, মৎস্য অভয়াশ্রম স্থাপন-সংরক্ষণ ও ব্যবস্থাপনা, মাছের আহরণ পরবর্তি পরিচর্যা, গবাদি পশুপালন, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন জেলেকে জনপ্রতি ২৮ হাজার টাকা মূল্যমানের একটি করে বকনা বাছুর প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat