ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১২-২২
  • ৭৫৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলা সদরে আজ মহান  বিজয় দিবস  পালন উপলক্ষে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালায় চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে শিশুস্বর্গে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল।  
প্রতিযোগিতায় তিনটি গ্রুপে শতাধিক শিশু শিল্পী তাদের ভাবনায় মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন চিত্র তুলে ধরে। পরে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।  
অনুষ্ঠানে এস এম সুলতান স্মৃতি সংগ্রহ শালার  কিউরেটর তন্দ্রা মূর্খাজীর সভাপতিতে বক্তব্য রাখেন এস এম সুলতান বেঙ্গল ও চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সুলতান স্মৃতি সংগ্রহ শালার সহকারি কিউরেটর মেহেদী হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat