ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১২-২১
  • ৪৬০১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনও জার্মান নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের বই ‘মাইন ক্যাম্ফ’ পড়েননি।
অভিবাসীদের আক্রমণের জন্য তীব্র সমালোচনার মুখে পড়ে মঙ্গলবার ট্রাম্প এ কথা বলেছেন।
তবে সমালোচনার মুখে পড়েও ট্রাম্প অভিবাসীদের বিরুদ্ধে তার জ্বালাময়ী বক্তৃতা দ্বিগুণ করেছেন।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এক সমাবেশে বলেছেন, ‘এটা সত্য যে, তারা আমাদের দেশের রক্তকে দূষিত করছে। এটাই তারা করছে। তারা আমাদের দেশকে ধ্বংস করছে।’
ট্রাম্প (৭৭) সপ্তাহান্তেও একই মন্তব্য করেছিলেন। তাঁর এ ধরনের মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে।
ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে হোয়াইট হাউসের এক মুখপাত্র সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে ফ্যাসিস্ট ও সহিংস শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিধ্বনি করার জন্য অভিযুক্ত করেন।
এছাড়া ট্রাম্প তার রাজনৈতিক বিরোধীদের ‘কীট’ হিসেবে অভিহিত করায় তাকে হিটলারের কথার প্রতিধ্বনির জন্য গত মাসে অভিযুক্ত করেছিলেন বাইডেন।
ট্রাম্প অবশ্য হিটলারের সঙ্গে তাকে মেলানোর বিষয়টি মঙ্গলবার রাতে প্রত্যাখ্যান করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কখনই মাইন ক্যাম্ফ পড়িনি।’
যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করেছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও এই দ’ুজন মুখোমুখি হতে পারেন।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে ট্রাম্প স্পষ্টভাবে এগিয়ে আছেন।
এদিকে ট্রাম্পের এসব বক্তব্য রিপাবলিকান দলের নেতাদেরও অত্যন্ত অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। শীর্ষ রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল প্রকাশ্যে ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়েছেন।
ট্রাম্প তাঁর প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে ২০১৫ সালে বলেছিলেন, মেক্সিকো থেকে আসা অভিবাসীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অপরাধী ও ধর্ষক প্রবেশ করছে।
পরে তিনি অভিবাসী ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে বিশাল প্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি দেন।
এই সীমান্তে শত শত কিলোমিটার দীর্ঘ প্রাচীর তৈরিও করা হয়েছে। তবু যুক্তরাষ্ট্রে অভিবাসী আসা বেড়েই চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat