ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২৩-১২-১৬
  • ৪৬০১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একাত্তরের বীর শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আজ শনিবার জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ৫২তম বিজয় দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৬ টায় কেন্দ্রীয় ঈদগাহে ৩১বার তপোদ্ধনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি বিভিন্ন বিভাগ, আওয়ামী লীগ,  জাসদ, সিপিবি, জাপা, বাসদ ও তাদের অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ডা: আবুল কাশেম ময়দানে অবস্থিত স্মৃতিসৌধে শহীদদের স্মরনে পুষ্প্যস্তবক  অর্পণ করেন। সকাল ৮টায় ষ্টেডিয়ামে শিশুকিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, রোভার, বিএনসিসি, কাব-স্কাউটস, শিশুকিশোর সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী ও পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন এবং মনোজ্ঞ ডিসপ্লে শেষে বিজয়ী ও অংশগ্রহণ কারী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।  সিভিল সার্জন ডা: আকুল উদ্দিন, জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উপলক্ষে সরকারি- বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হয়েছে। এতিমখানা, শিশু পরিবার ও হাসপাতালে উন্নত খাবার পরিবেশন করা হয়। সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির লক্ষ্যে আলোচনা  ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য , জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জায় ও প্যাগোডায় বিশেষ মুনাজাত ও প্রার্থনা করা হয়।  স্থানিয় শহীদ ডা: আবুল কাশেম ময়দানে   জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন এবং বিজয় দিবসের তাৎপর্য ” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। শিশু একাডেমি আয়োজন করেছে শিশুদের জন্য ছবি আঁকা, দেশ গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার। এ ছাড়াও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat