ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৩-১২-১৪
  • ৪৫৬৮১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা বাংলাদেশকে বধ্যভূমি ও পোড়ামাটিতে পরিণত করতে চেয়েছিল।
তিনি বলেন,  ১৯৭৫ সালের পরবর্তী সময় ক্ষমতায় এসে জেনারেলরা এই রাষ্ট্রকে একই অবস্থায় নিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ নিতে পারেননি। আজ আমাদের মুক্তিযোদ্ধারা ৭৫ বছর বয়সে এসে স্বাধীনতার সুখ ও বিজয়ের স্বাদ অনুভব করছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন,  এই বদলে যাওয়া বাংলাদেশের রূপকারের নাম হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতের কোন সরকার এদেশের জন্য কিছু করেনি। আজ বাংলাদেশ সমগ্র পৃথিবীর বিস্ময়।
প্রতিমন্ত্রী আজ দিনাজপুরে যথাযথ মর্যাদায় নানান আয়োজনে ১৪ ডিসেম্বর বিরল হানাদার মুক্ত দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিরল পৌর মেয়র সবুজার সিদ্দীক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, এ্যাড. রবিউল ইসলাম রবি (পিপি) ও  সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি।
 দিবসটি  উপলক্ষ্যে বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী শহীদ মিনারের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালীতে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat