ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২৩-১২-১৪
  • ৫৬৭৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে শ্রদ্ধা ও ভালোবাসায় মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল থেকেই সিলেট নগরীর চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্তকস্তবক অর্পণ করে- সিলেটের মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এসময় মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সকালে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁনের নেতৃত্বে সিলেট জেলা আওয়ামী লীগ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। 
জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের বিজয়ের ঠিক আগ মুহূর্তে দেশকে মেধাশূন্য করতে পাকিস্তানী দখলদার বাহিনীর সদস্যরা বাংলাদেশের শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও ডাক্তারসহ দেশের মেধাবী সন্তানদের চিহ্নিত করে নির্মমভাবে হত্যা করে। তারপরও দমিয়ে রাখা যায়নি বাংলাদেশকে। 
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। 
এসময় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া, সকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে সিলেট বিএনপি’র নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat