ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২৩-১২-১৪
  • ৬৭৫৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে আপীলে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৬০ জন। এরমধ্যে আজ পঞ্চম দিনে ৪৪ জন, চতুর্থ দিনে ৪৮ জন, তৃতীয় দিনে ৬১ জন, দ্বিতীয় দিনে ৫১ জন এবং প্রথম দিন ৫৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন।  
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন গত ৫ দিন আপিল শুনানিতে এ সিদ্ধান্ত দেন। এ সময় প্রার্থীদের পক্ষে তার আইনজীবীরা ও প্রার্থীরা সশরীরে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত ছিলেন।
নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দাখিলকৃত ২ হাজার ৭১২টি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কারণে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেন এবং ১ হাজার ৯৮৫টি গ্রহণ করেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করেন। এসব আপিল আবেদন বিষয়ে ১০ ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। রায়ে সন্তুষ্ট না হলে প্রার্থীদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। 
আজ সকাল ১০ টায় আপিল শুনানি শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। আজ ১০১ জন প্রার্থীর আপিল শুনানি দিন ধার্য ছিল, এরমধ্যে ১ জন অনুপস্থিত ছিলেন। ফলে ১০০ জন প্রার্থীর আপিল শুনানী হয়। শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৪ জন। এছাড়া, ৫২ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসি এবং ৪ জন প্রার্থীর বিষয়ে আদেশ পরে দেয়া হবে বলে জানানো হয়।
তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, মনোনয়নপত্র জমা নেয়া হয় গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই হয়, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ৯ ডিসেম্বর শেষ হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত এই আপিল আবেদনগুলো নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর রোববার। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর সোমবার। 
নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। 
নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার ও ৫৯২ জন সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে কমিশন। দেশের ৪২ হাজার ভোট কেন্দ্রের ২ লাখ ৬২ হাজার বুথে এবার প্রায় ১১ কোটি ৯৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat