ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২৩-১২-১২
  • ৪৫৪৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তুরষ্কের সর্বোচ্চ ঘরোয়া  ফুটবল টুর্নামেন্ট  সুপার লিগে গতকাল এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছেন আঙ্কারাগুসু ক্লাবের সভাপতি ফারুক কোকা। আঙ্কারায় আঙ্কারাগুসু ও রিজেসপোরের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর ঘটে এই অনাকাঙ্খিত ঘটনা। এরপরই তুরস্ক ফুটবল ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তুরস্কের শীর্ষ ফুটবল লিগ।
এরিয়ামান স্টেডিয়ামে সোমবার ম্যাচের ৯৭ মিনিটে রিজেসপোর গোল করে ১-১’এ সমতা ফেরায়। শেষ বাঁশি বাজার সাথে সাথে কোকা মাঠে প্রবেশ করে রেফারি হালিল উমুত মেলারকে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান। ম্যাচের পর আঙ্গারাগুসুর সমর্থকরা মাঠের মধ্যে প্রবেশ করে। মেলারকে পুলিশের সহায়তায় ড্রেসিং রুমে ফিরিয়ে আনা হয়।
ফিফা ও উয়েফার তালিকাভুক্ত তুরস্কের অন্যতম নামী এই রেফারি মারধরের শিকার হওয়ার পর তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) লিগ স্থগিতের খবর জানিয়ে বিবৃতি দেয়। তুরষ্ক ফুটবল ফেডারেশন এক্সে এক পোস্টে লিখেছে, ‘অনির্দিষ্টকালের জন্য লিগের সব খেলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। সংশ্লিষ্ট ক্লাব, ক্লাব চেয়ারম্যান, ক্লাব কর্মকর্তা ও আরো যারা রেফারি উমুত মেলারকে আক্রমন করেছে তাদেরকে সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।’
লজ্জাজনক এ ঘটনায় তুরস্কের ফুটবল-পাগল প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও নিন্দা জানিয়েছেন। এক্সে এক বার্তায় এরদোয়ান লিখেছেন, ‘খেলাধুলা হলো শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। সহিংসতার সঙ্গে খেলাধুলা যায় না। তুরস্কের ক্রীড়াঙ্গনে আমরা সহিংসতা সহ্য করতে পারি না।’
২০১৭ সাল থেকে মেলার ফিফা রেফারির তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন। গত ২৮ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সেল্টিক বনাম ল্যাজিওর ম্যাচটিতে তিনি দায়িত্ব পালন করেছেন। 
তুরষ্কে প্রায়ই রেফারিরা তাদের সিদ্ধান্তের কারনে ক্লাব সভাপতি ও কোচদের তোপের মুখে পড়েন। কিন্তু আক্রমনের ঘটনা এই প্রথম ঘটলো। আঙ্কারাগুসু ১৫ ম্যাচ পর ১৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের ১১তম স্থানে রয়েছে। ২২ পয়েন্ট নিয়ে তিন ধাপ উপরে রয়েছে রিজেসপোর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat