ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০২৩-১২-১০
  • ৪৫৭৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ কাতারে ‘দোহা ফোরাম ২০২৩’-তে কোভিড-১৯ মহামারী চলাকালীন এবং এর আগে উভয় ক্ষেত্রেই টিকাদান প্রচেষ্টায় বাংলাদেশের অর্জন তুলে ধরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি নেতৃস্থানীয় প্যানেল স্পিকার হিসেবে ‘নিয়ারশোরিং অ্যান্ড ফ্রেন্ড-শোরিং- চেঞ্জিং প্রায়োরিটিস ইন গ্লোবাল ট্রেড’ শীর্ষক একটি উচ্চ স্তরের প্যানেল অধিবেশনে বক্তব্য রাখছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যের ক্রমবর্ধমান প্রবণতা, বাণিজ্য ব্যবস্থার প্রভাব এবং সাপ্লাই চেইন রুট পুনঃনির্ধারণের পাশাপাশি লাভের দিকেও আলোচনা করেন।
এর আগে তিনি ফোরামের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি এটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য সিনিয়র মন্ত্রী, পাশাপাশি বিভিন্ন দেশের নীতিনির্ধারক, বেসরকারি খাত ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
ড. মোমেন আজ দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাশিম-আল সানির আমন্ত্রণে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
এটি দোহা ফোরামের ২১ তম সংস্করণ যার থিম: ‘বিল্ডিং শেয়ারড ফিউচার’।
ফোরামটি প্রতি বছর বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যা সমাধানে সংলাপ ও কূটনীতি উৎসাহিত করতে বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার লক্ষ্যে বিশ্বব্যাপী নীতি নির্ধারক, সরকারী নেতা, বেসরকারি খাতের প্রতিনিধি, সুশীল সমাজ ও বেসরকারি সংস্থাকে একত্রিত করে।
ড. মোমেন অনুষ্ঠানে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রীদের সম্মানে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজেও উপস্থিত ছিলেন।
এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদও ফোরামের সাইডলাইনে ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat