ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৫৯৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না। আগামী ৭ জানুয়ারী উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। ইতোমধ্যেই নির্বাচনী যাত্রা শুরু হয়ে গেছে।
আজ শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকা ও ভুমখাড়া ইউনিয়নে দলীয় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম আরো বলেন, আসন্ন নির্বাচনে দেশ বিরোধী বিএনপিসহ তাদের দোসররা অংশগ্রহণ করেনি। কারণ, তাদের জনসমর্থন নেই। তারা গণবিরোধী ও গণধিকৃত। তাই নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র হোক কোনো লাভ হবে না। তারা সফল হবে না।
তিনি বলেন, নিশ্চিত পরাজয় জেনে বিএনপি নির্বাচনে আসেনি। তারা যতবারই ক্ষমতায় এসেছে সূক্ষ্ম কারচুপি ও ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে। বিএনপি জামায়াত সন্ত্রাসী জোট তাদের জনগণ ভোট  দেবে না। এটা তারা বুঝে গেছে। তাই নির্বাচন ছাড়া ভিন্ন পথে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিলো। সেই স্বপ্নও বিফলে গেছে। কারণ, মানুষ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এদেশ মানুষ জানে, জননেত্রী শেখ হাসিনাই উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। জনগন আবারও তাকেই ক্ষমতায় আনবে।
এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন,   পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক আবু জাফর শেখ, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নুর এ আলম আশিক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat