ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৬৭৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, রাষ্ট্র পরিচালনাসহ রাষ্ট্রের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে এবং রাষ্ট্রের সকল ব্যয় নির্বাহ ও উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের অন্যতম উৎস রাজস্ব খাত।   
আগামীকাল ‘ভ্যাট দিবস’ ও ‘ভ্যাট সপ্তাহ’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিবস’ এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ‘ভ্যাট সপ্তাহ’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ উপলক্ষ্যে আমি সম্মানিত ব্যবসায়ী, ভোক্তা এবং সর্বস্তরের রাজস্বকর্মীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভ্যাট দিবসের এবারের প্রতিপাদ্য ‘আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব’ রাজস্ব সুরক্ষা অর্জনে যথার্থ হবে বলে আমি মনে করি।”
রাষ্ট্রপতি বলেন, উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রূপকল্প-২০৪১’ ঘোষণা করেছেন। সরকার ইতোমধ্যে নিজস্ব অর্থায়নে মেগা প্রকল্প পদ্মাসেতু বাস্তবায়ন, মেট্রোরেল, ঢাকা এলিভেডেট এক্সপ্রেসওয়ে ও দক্ষিণ এশিয়ার প্রথম টানেল তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালু করেছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মিত তৃতীয় টার্মিনাল সফলতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ সকল উন্নয়ন কর্মকান্ড বাংলাদেশকে বিশ্বে নতুনভাবে উপস্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, সমৃদ্ধ রাজস্বভান্ডার গড়ে তুলতে রাজস্বকর্মীদের পাশাপাশি ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীবৃন্দকেও অধিকতর দায়িত্বশীল হতে হবে। তিনি রাজস্ব আহরণের চলমান গতিধারাকে আরো বেগবান করতে ব্যবসায়ী, ভোক্তা সাধারণ ও রাজস্বকর্মীসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
রাষ্ট্রপতি ‘ভ্যাট দিবস’ ও ‘ভ্যাট সপ্তাহ ২০২৩’ উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat